বুধবার, ২০ মে ২০২৬ , ১২:০১ পিএম
গণঅভ্যুত্থানের পর সারা দেশে ও থানাগুলোতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে অনুষ্ঠিত আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাল্যবিয়ে প্রতিরোধসহ তৃণমূল পর্যায়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে আনসার-ভিডিপির সদস্যরা। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায়ও এই বাহিনী মানুষের আস্থা অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে দেশের প্রতিটি গ্রাম আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে।
এ সময় তিনি বাহিনীর বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে বিষয়গুলো বিবেচনা করবে বলেও আশ্বাস দেন।
আরটিভি/জেএমএ