images

জাতীয়

ঈদে প্রচুর লাভ হয়, আসলে তা নয়: পরিবহন মালিক সমিতির মহাসচিব

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ১২:১৬ এএম

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, একটা বদ্ধ ধারণা আছে- ঈদের সময় প্রচুর লাভ হয়। আসলে তা নয়।

বুধবার (২০ মে) রাত ১১ টা ২০ মিনিটে আরটিভিতে সৈয়দ আশিক রহমানের সঞ্চালনায় ‘ঈদে ঘরে ফেরা’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ভাড়া নিয়ে ভুল বুঝাবুঝি আছে। প্রতিযোগিতার কারণে সারাবছর গাড়িভাড়াতে কিছু ছাড় দেওয়া হয়। ঈদের সময় গাড়িগুলো ওয়ান ওয়ে হয়ে যায়। ব্যবসায়িক সুবিধার জন্য তখন বিআরটিএ -এর নির্ধারিত ভাড়া নেওয়া হয়। তারপরও আমাদের লোকসান হয়। একটা বদ্ধ ধারণা আছে, ইদের সময় প্রচুর লাভ হয়, আসলে তা নয়।

মো. সাইফুল আলম বলেন, ডকুমেন্টারির ফিটনেট নেই, শুধু তাই-ই নয় দেখতে আনফিট। যদিও কোনোভাবে সার্টিফিকেট থেকে থাকে, সেটাও যেন চলতে না পারে।

তিনি আরও বলেন, গণপরিবহনে এখন আগের মতো বেশি সিটের গাড়ি নেই। সুতরাং ওভারলোড করার সুযোগ কম। 

উদাহরণ দিয়ে তিনি বলেন, যাত্রীদের প্রশ্ন থাকে সারাবছর ৪৫০ টাকা নেওয়া হলেও এখন কেন ৫০০ টাকা নেওয়া হলো? আসলে আমরা বেশি নিই না। তবে কিছু মানুষের অতিরিক্ত ভাড়া আদায়ের কুরুচি ভাব আছে। সেক্ষেত্রে টার্মিনালে যাত্রী হেল্পডেস্ক সহ নানান সরকারি উদ্যোগ থাকে। এবার আরও বেশি হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, নগরবিদ ও পরিবেশকর্মী স্থপতি ইকবাল হাবিব ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হোক চৌধুরী।

আরটিভি/এসএস