images

জাতীয়

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৮:১০ এএম

ঈদুল আজহার ছুটি শেষে ঘরে ফেরা মানুষের সুবিধার জন্য অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার (২১ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৩১ মের আন্তঃনগর ট্রেনের টিকিট।

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ে জানিয়েছে, এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। যাত্রীরা একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নামও উল্লেখ করতে হবে।

আরও পড়ুন
6

ঈদে ৭ দিন ট্রাক-লরী চলাচল বন্ধ

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

এদিকে ঈদ উপলক্ষে কেনা টিকিট ফেরত নেওয়া হবে না বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।


আরটিভি/জেএমএ