images

জাতীয় / দেশজুড়ে

নদী থেকে এক সপ্তাহে ১৭ মরদেহ উদ্ধার

শুক্রবার, ২২ মে ২০২৬ , ১২:৪০ এএম

দেশের বিভিন্ন অঞ্চলের নদী থেকে গত এক সপ্তাহে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে নৌপুলিশ এ তথ্য জানায়।

নৌ পুলিশ জানায়, গত সাত দিন দেশের বিভিন্ন নদীতে অভিযানে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০ বাগদা চিংড়ি রেণু, ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১৭৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

বিচার চেয়ে পায়ে পড়লেন রামিসার বাবা, যে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী 

এ ছাড়া নৌপুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা করা হয়। অভিযানকালে ২টি ড্রেজার জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত দিনব্যাপী এই অভিযানে ৩০২ জন আসামি গ্রেপ্তার করা হয় এবং ৬৩টি মৎস্য আইন, ১৩টি বেপরোয়া গতি আইন, ১টি বালুমহাল এবং ১টি মাদক, ১১টি অপমৃত্যু, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইন ও ৩টি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা এবং ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরটিভি/এমএইচজে