শুক্রবার, ২২ মে ২০২৬ , ১১:২১ পিএম
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সস্ত্রীক সৌদি আরব গেছেন।
শুক্রবার (২২ মে) সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি সৌদি আরব সফর করছেন।
সফরকালে, তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
আরটিভি/এসকে