শনিবার, ২৩ মে ২০২৬ , ০১:৫৭ পিএম
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জাদুঘরে স্থান পেয়েছে দেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। রোমে অবস্থিত সংস্থাটির সদর দপ্তরের জাদুঘরে বাংলাদেশের জামদানি শাড়ি, পাঞ্জাবি ও পাজামা প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) বাংলাদেশ দূতাবাস, রোমের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ দূতাবাস, রোম-এর ধারাবাহিক প্রচেষ্টা ও উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী পোশাকগুলো এফএও-এর জাদুঘরে স্থান পেয়েছে।
বাংলাদেশি জামদানি শাড়িটি জাদুঘরের ‘ট্রেডিশন অ্যান্ড ইনোভেশন’ কক্ষে স্থায়ীভাবে প্রদর্শিত হবে এবং পাঞ্জাবি ও পাজামা পর্যায়ক্রমিকভাবে প্রদর্শিত হবে।
বাংলাদেশের এই ঐতিহ্যবাহী পোশাকগুলো এফএও-এর সদর দপ্তরে আগত বিভিন্ন দেশের ব্যক্তিদের সামনে বাংলাদেশের সমৃদ্ধ বস্ত্র ঐতিহ্য, কৃষিনির্ভর জীবনধারা, গ্রামীণ সংস্কৃতি ও কারুশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করবে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের জামদানিকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।
আরটিভি/এসএস