images

জাতীয়

২৭ মে থেকে বন্ধ থাকবে সব ভারতীয় ভিসা সেন্টার

রোববার, ২৪ মে ২০২৬ , ০৯:০৬ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী বুধবার (২৭ মে) থে‌কে বন্ধ থাকবে। আগামী ৩১ মে (রোববার) ভিসা কার্যক্রম চালু হ‌বে। 

আইভেকের ও‌য়েবসাই‌টে এক নো‌টি‌শে এই তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

আরও পড়ুন
LITON_copy

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ইসরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী

নো‌টি‌শে জানা‌নো হয়, ঈদুল আজহা উপলক্ষ্যে ঘোষিত সরকারি ছুটির পরিপ্রেক্ষিতে সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ মে এবং ২৮ মে বন্ধ থাকবে। তবে ২৭ মে সব আইভেক-এ শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে।

সব আইভেক-এ নিয়মিত ভিসা কার্যক্রম ৩১ মে থেকে পুনরায় শুরু হবে।

আরটিভি/এমএম