images

জাতীয়

ঈদের নামাজ আদায় করলেন চিফ হুইপ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ১১:১৭ এএম

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মনিপুর জামে মসজিদে তিনি এ নামাজ আদায় করেন।

এ সময় চিফ হুইপ বলেন, ‘মনের পশুত্ব ত্যাগ করাই হলো প্রকৃত কুরবানি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াব এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাব।’

আরও পড়ুন
Web-Image10

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত

নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। 

পরে মুসলিম উম্মাহসহ সারাবিশ্বের সব মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সব শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম