বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ০৯:২৫ পিএম
পবিত্র ঈদুল আজহার শুভক্ষণে বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদও ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান হয়।
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদিকে এবং ঈদুল আজহার পবিত্র ও আনন্দঘন উপলক্ষে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সদিচ্ছার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় ও গভীরতর হোক—এই কামনা করি।
এর আগে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈ দুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাই।
আরটিভি/ এসকেডি