images

জাতীয় / দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে লেক পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ১০:২৭ পিএম

ঠাকুরগাঁওয়ে ইকো পার্ক ও লোকায়ন জীব বৈচিত্র্য জাদুঘর এবং ইকো লেক পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (২৯ মে) সদর উপজেলার আকচা ইউনিয়নে বেসরকারি সংস্থা ‘ইএসডিও’র এই প্রকল্পগুলো ঘুরে দেখেন তিনি। এ সময় লেকটি পুনরায় খনন করে পানি সংরক্ষণ এবং তা স্থানীয় কৃষকদের কল্যাণে ব্যবহারের ওপর জোর দেন প্রতিমন্ত্রী।

ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়নে অবস্থিত ইকো পার্ক, জীব বৈচিত্র্য জাদুঘর ও ইকো লেক পরিদর্শনে যান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শনকালে ইকো লেকটি আরও গভীর করার সম্ভাবনা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে পরামর্শ করেন তিনি। লক্ষ্য— শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে স্থানীয় কৃষকদের সেচ সুবিধা দেওয়া।

ইতিমধ্যেই প্রতিমন্ত্রীর নির্দেশে লেক খনন ও সৌন্দর্য বর্ধনের সম্ভাব্যতা যাচাই শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। 

এই কাজে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহা. সরফরাজ বান্দা,পানি উন্নয়ন বোর্ডের ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহা. শহীদ উজ জামান সহ আরও অনেকে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন এই অঞ্চলের পর্যটন ও জীববৈচিত্র্য সমৃদ্ধ হবে, অন্যদিকে কৃষিক্ষেত্রে আসবে বড় পরিবর্তন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

আরটিভি/এসএস