সোমবার, ০১ জুন ২০২৬ , ১২:৩২ পিএম
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ২৮টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ১১ হাজার ৬১৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
সোমববার (১ জুন) পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থা হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬টি, সাউদিয়া এয়ারলাইনসের ৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে করে হাজিরা দেশে ফেরেন।
হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে ১ হাজার ২৫৩ জন সরকারি এবং ১০ হাজার ৩৬০ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন।
হজ চলাকালে সৌদি আরবে এ পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী রয়েছেন। এর মধ্যে ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় মারা গেছেন।
এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে।
ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গত (৩০ মে) থেকে। এটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
আরটিভি/এমএম