images

জাতীয় / দেশজুড়ে

দেশে গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার: দুলু

সোমবার, ০১ জুন ২০২৬ , ০৯:৫৭ পিএম

নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান। জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং দেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে উদ্ধার করেছে জিয়া পরিবার।

সোমবার (১ জুন) বিকেলে বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বললেন।

দুলু দাবি করেন, জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বাকশালের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। সংবাদপত্রের টুঁটি চেপে ধরে মাত্র ৪টি পত্রিকার রেখে অবশিষ্টদের ডিক্লারেশন বাতিলের মাধ্যমে দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে সকল সংবাদপত্র খুলে দেন, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।

আরও পড়ুন
870

সততা, দায়িত্ব ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: কৃষিমন্ত্রী

দুলু উল্লেখ করেন, এদেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। যতবার হোঁচট খেয়েছে ততবার জিয়া পরিবার বাকশাল, স্বৈরাচার ও ফ্যাসিস্টের হাত থেকে দেশকে উদ্ধার করেছে। যখনই গণতন্ত্র বিপন্ন হতে গেছে তখনই তারেক রহমান ত্রাণকর্তা হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সবশেষ গত ১২ ফেব্রুয়ারি এদেশের মানুষ নিরঙ্কুশ সমর্থন দিয়ে তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

জেলা বিএনপির সদস্য ও বনপাড়া কলেজের অধ্যক্ষ এম লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বিএনপি নেতা কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, মোস্তাফিজুর রহমান শাহীন, অধ্যাপক আব্দুল আলীম, মহুয়া নূর কচি, সরদার রফিকুল ইসলাম, সোলায়মান আলী, খলিলুর রহমান গাজী, আব্দুস সালাম মোল্লা, এবিএম ইকবাল হোসেন রাজু প্রমুখ।

আরটিভি/ এসকেডি