images

জাতীয়

দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ, রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারি

সোমবার, ০১ জুন ২০২৬ , ১০:৫৮ পিএম

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবার (১ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে, আজ দুপুরে তার পদত্যাগের খবর জানা যায়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

সোমবার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগত্রে শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেন দীপেন দেওয়ান। পদত্যাগপত্র গ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানান।

আরও পড়ুন
DIPEL-DAWAN

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী, চিঠিতে যা আছে

দীপেন দেওয়ান পদত্যাগত্রে উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি শারীরিক জটিলতায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে পদ থেকে অব্যাহতি নেওয়া আবশ্যক করছেন তিনি।

দীপেন দেওয়ান পেশাগতভাবে একজন আইনজীবী। তিনি সিনিয়র যুগ্ম জেলা জজ ছিলেন। চাকরি থেকে অব্যাহতি নিয়ে ২০০৫ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি। পরে তাকে রাঙামাটি জেলা বিএনপির আহ্বায়ক করা হয়।

এক/এগারোর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ২০১৬ সাল পর্যন্ত দীপেন দেওয়ান জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। দল থেকে অন্য প্রার্থী চূড়ান্ত মনোনীত হওয়ায় তিনি শেষ পর্যন্ত নির্বাচনে লড়েননি। দলের সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

২০২৫ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান।

আরটিভি/ এসকেডি