images

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন স্পিকার

বুধবার, ০৩ জুন ২০২৬ , ১২:৫৪ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

মঙ্গলবার (২ জুন) রাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ-১) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুন
khr

আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি  নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন। এ বিজয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। 

উল্লেখ্য, এর আগে, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ চার দশক পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করল।

আরটিভি/এমএম