images

জাতীয়

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ১০:১৫ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টা ৫১ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

ড. খলিলুর রহমানের এই অর্জনে সংশ্লিষ্টরা আবারও তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার জন্য দোয়া কামনা করেছেন। আগামী এক বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন
7

সবচেয়ে বেশি দুর্নীতি ‘ট্যাক্সেশনে’: অর্থমন্ত্রী

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারই ঢাকায় তিনি জাতিসংঘে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে পারেন।

তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। 

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন। 

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনে বৈশ্বিক এই ফোরামের নেতৃত্ব দেবে বাংলাদেশ।

আরটিভি/এমএম