images

জাতীয়

ড্রোন হামলায় নিহত আরও দুই প্রবাসীর মরদেহ দে‌শে এসেছে

রোববার, ০৭ জুন ২০২৬ , ১০:৪৯ এএম

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ দুটি পৌঁছায়।

নিহতরা হলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম (৪০) ও নাহিদুল ইসলাম নাহিদ (২২)। গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় তারা প্রাণ হারান।

বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি দেশে পাঠানো হয়। পরে বিমানবন্দরে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
Web-Image

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি জানান, মরদেহ পরিবহনের ব্যয় বহন করা হয়েছে এবং নিহত দুই প্রবাসীর পরিবারকে মোট ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট দূতাবাসগুলো কাজ করছে।

পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষ অ্যাম্বুলেন্সে মরদেহ দুটি নিজ জেলা সাতক্ষীরায় পাঠানো হয়।


আরটিভি/জেএমএ