images

জাতীয়

ঈদযাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন 

রোববার, ০৭ জুন ২০২৬ , ১১:৩১ এএম

ঈদুল আজহা ঘিরে ১৫ দিনের যাতায়াতে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ রোববার (৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন রুটে মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ১ হাজার ৩৪০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন
Web-Image

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা 

তথ্য অনুযায়ী, এর মধ্যে সড়কপথে ৩৯৪টি দুর্ঘটনায় ৪০২ জন নিহত এবং ১ হাজার ২৯৪ জন আহত হয়েছেন। রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। অন্যদিকে নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

সংগঠনটি আরও জানায়, ঈদযাত্রার সময় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সড়কপথে, যা মোট হতাহতের বড় অংশ তৈরি করেছে।


আরটিভি/জেএমএ