images

জাতীয় / শিল্প-সাহিত্য

নজরুল বর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ঘোষণা 

রোববার, ১৪ জুন ২০২৬ , ১২:৫২ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১৪ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালিত হবে। এই সময়ের মধ্যে জাতীয় কবির জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, নজরুল বর্ষ পালনের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হবে। একই সঙ্গে লোগো, পোস্টার ও ক্যালেন্ডার প্রণয়ন এবং স্মারক ডাকটিকিট প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন
Web-Image---Copy

‘নজরুলের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সরকার নানা কর্মসূচি করছে’

মন্ত্রী আরও বলেন, নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১৮ থেকে ২০ জুন দেশের ৬৪ জেলা এবং ৭৪টি প্রত্যন্ত উপজেলায় তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হবে। এ জন্য সংশ্লিষ্ট বাজেট থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি জানান, পুরো বছরজুড়ে নানা অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নজরুলের সাহিত্য ও সংগীত নিয়ে গবেষণা কার্যক্রমও জোরদার করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও নজরুলের সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়।


আরটিভি/জেএমএ