images

জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুশফিকুল ফজল আনসারীকে দেখতে গেলেন ডা. বিটু

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০২:০৪ এএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।

হাসপাতালে পৌঁছে ডা. বিটু রাষ্ট্রদূতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুশফিকুল ফজল আনসারীর প্রতি দ্রুত সুস্থতার বার্তা পৌঁছে দেন।

এসময় ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) বলেজাতিন, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী একজন ব্যক্তির অসুস্থতার সংবাদে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি রাষ্ট্রদূতের দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের সদস্যদেরও আশ্বস্ত করেন।

আরও পড়ুন
Web-Image

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

হাসপাতাল সূত্রে জানা যায়, বুকে ব্যথাজনিত সমস্যার কারণে মুশফিকুল ফজল আনসারীকে সোমবার বিকেল ৩টায় সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করছেন।

আরটিভি/এসএস