মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৬:৪০ পিএম
জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশগ্রহণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি ফ্লাইটে তিনি রওনা দেন।
নিউইয়র্কে ১৭ থেকে ১৯ জুন তিন দিনব্যাপী এ আয়োজন চলবে। এতে বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ এবং মোকাবিলা কৌশল নিয়ে আলোচনার জন্য নীতি-নির্ধারক, কূটনীতিক, মানবিক কর্মী এবং উন্নয়ন সহযোগীদের সমবেত হওয়ার কথা রয়েছে।
সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানবিক বিষয় এবং আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন আলোচনা ও কার্যক্রমে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২০ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
এবার জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ।
আরটিভি/ এসকেডি