images

জাতীয়

কনস্টেবল পদে নিয়োগে বাদ পড়াদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে অর্থ আদায়

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৪:৪৯ পিএম

বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগে যেসব প্রার্থীরা বাদ পড়েছেন। তাদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৭ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চক্রটি পুলিশ কনস্টেবল নিয়োগে অংশ নেওয়া এবং বিভিন্ন ধাপে বাদ পড়া প্রার্থীদের টার্গেট করতো। চাকরি নিশ্চিত করার আশ্বাস দিয়ে তারা প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করতো। সিআইডির তদন্তে প্রতারণার সঙ্গে জড়িত চক্রটির একাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, বুধবার সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আরটিভি/টিআর