images

জাতীয়

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৭:৩২ পিএম

সংসদ সদস্য হিসেবে বরাদ্দ পাওয়া সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. মিজানুর রহমান।

এছাড়া, তার সরকারি ফ্ল্যাটের জানালা-দরজায় এখনও পর্দা ঝোলানো হয়নি বলেও জানান জামায়াতের এ সংসদ সদস্য।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ দাবি করেন তিনি। এদিন বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

আরও পড়ুন
tareq-rahman

হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

এর আগে, গত ২১ এপ্রিল জাতীয় সংসদে দাঁড়িয়ে গাড়ি চেয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন জামায়াতের জোটসঙ্গী এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

ওইদিন হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, ‘এই পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসেবে একটা কথা বলছি। সেটা হচ্ছে যে, আমাদের ইউএনওর একটা, উপজেলা চেয়ারম্যানেরও একটা গাড়ি থাকে। আমাদের ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমরা লজ্জায় এটা বলতে পারি না। এখন আমাদের একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি।’

আরটিভি/এসএইচএম