images

জাতীয়

দুদকের নতুন কমিশন গঠনে সার্চ কমিটি

সোমবার, ২২ জুন ২০২৬ , ০৪:৪৩ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করেছে সরকার।

সোমবার (২২ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সার্চ কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।

আরও পড়ুন
555555555555555

বাজেট উচ্চাভিলাষী, তবে মূল প্রতিশ্রুতিগুলো পূরণের সম্ভাবনা কম: সিপিডি

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ সার্চ কমিটি গঠন করা হয়েছে।

আইন অনুযায়ী, দুদকের চেয়ারম্যান ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে অন্তত দুইজন করে যোগ্য প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সার্চ কমিটি। পরে ওই তালিকা থেকে রাষ্ট্রপতি চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন।

আরটিভি/এমএ