images

জাতীয়

ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়? যা জানা গেল

সোমবার, ২২ জুন ২০২৬ , ১০:৪২ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। আগারগাঁও ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার পূর্বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কম্পন অনুভব করার কথা জানান। এতে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন
fvrv

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ গণমাধ্যমকে জানান, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। প্রথমদিকে এর উৎপত্তিস্থল ঢাকায় বলে জানানো হয়েছিল এবং রিখটার স্কেলে কম্পনের মাত্রা নির্ধারণ করা হয় ৪।

তবে পরে আবহাওয়া অধিদপ্তর সংশোধিত তথ্য দিয়ে জানায়, ভূমিকম্পটির প্রকৃত উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। রাজধানীর আগারগাঁও থেকে এর দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার পূর্বে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরটিভি/এমএইচজে