images

জাতীয় / রাজধানী

ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০৩:০৬ পিএম

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে হযরত শাহজালাল (র.)-এর মাজারের কোনো ইস্যুর সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসির বদলি প্রসঙ্গে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বক্তব্য সামনে রাখার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের অনুমান বা ধারণার ওপর নির্ভর করা ঠিক নয়।

তিনি বলেন, সিলেটের ডিসিকে বদলি করার সঙ্গে মাজারে নেওয়া কোনো পদক্ষেপকে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত করার চেষ্টা করছেন। কিন্তু শুধু একটি ঘটনা আরেকটি ঘটনার পরে ঘটেছে বলেই এর মধ্যে সম্পর্ক খোঁজা ঠিক নয়। 

আরও পড়ুন
DC-SARWER

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

জাহেদ উর রহমান বলেন, সরকারের কাজের বিষয়ে বিভিন্ন ধরনের ধারণা বা আলোচনা হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় যে বক্তব্য দিয়েছে, সেটিই বর্তমানে গ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় কিছু বিষয় সব সময় বিস্তারিতভাবে প্রকাশ করা সম্ভব হয় না। এ ধরনের বিষয়ে নানা ধরনের অনুমান করা হলেও সরকারের বক্তব্যই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা উচিত।

মাজারের দানের অর্থের স্বচ্ছতার বিষয়ে সরকারও কোনো আপত্তি করবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


আরটিভি/জেএমএ