images

জাতীয়

প্রধানমন্ত্রীর সফরে যুক্ত হতে চীন যাচ্ছেন আরও দুই মন্ত্রী

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০৯:০৭ পিএম

মালয়েশিয়া সফর শেষে বর্তমানে চীনে অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে আরও দুই মন্ত্রী চীনে যাচ্ছেন। তারা হলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

আরও পড়ুন
896333

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট

মঙ্গলবার (২৩ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, সব ঠিক থাকলে মঙ্গলবার রাতে চীনের উদ্দেশে রওনা করবেন দুই মন্ত্রী।

আরটিভি/ এসকেডি