images

জাতীয়

জনগণের ট্যাক্সের টাকা যথাযথভাবে ব্যবহার করতে কাজ চলছে: সমাজকল্যাণমন্ত্রী

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০১:৪৪ পিএম

জনগণের ট্যাক্সের টাকা যথাযথভাবে ব্যবহার করতে কাজ চলছে জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চায়।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন
Web-Image

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সরকার বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চায়, যাতে মানুষ অর্থের অভাবে মারা না যায়। জনগণের সুশিক্ষা নিশ্চিত করতে চায় সরকার।

এ ছাড়া, শিশুদের চিকিৎসা করাতে বিদেশে না গিয়ে দেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।

আরটিভি/এমএ