images

জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৬:৩০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
Web-Image19

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এক সংবাদ সম্মেলনের আয়োজন করবেন। সেখানে তিনি বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত, নতুন নীতিগত অনুমোদন ও সামগ্রিক বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করবেন।

মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে উত্থাপিত নীতিগত সিদ্ধান্ত, নতুন আইনের খসড়া অনুমোদন, প্রশাসনিক বিষয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরটিভি/এআর