images

জাতীয়

ইরানে খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন এনসিপি-জামায়াত-খেলাফত মজলিসের প্রতিনিধিদল

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ০৩:৫৩ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরান সফরে গেছেন এনসিপি, জামায়াত ও খেলাফত মজলিসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। 

শুক্রবার (৩ জুলাই) তারা সবাই একসঙ্গে খামেনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। যা ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারে দেখানো হয়। 

Capture

নাসিরউদ্দিন পাটোয়ারী নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে খামেনির মরদেহের সামনে শ্রদ্ধা নিবেদনের একটি ভিডিও প্রকাশ করেন।

তিনি লেখেন, শহীদ ইমাম খামেনি ও অন্যান্য শহীদদের মরদেহ প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদল সেখানে শ্রদ্ধা নিবেদন ও দোয়ায় অংশ নিয়েছে। বাংলাদেশের প্রতিনিধি দলও গভীর শ্রদ্ধা ও দোয়া নিবেদন করেছে।

Capture..

তিনি আরও জানান, শনিবার (৪ জুলাই) সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ গ্র্যান্ড মুসাল্লায় রাখা হবে।

জানা গেছে, ইরান সরকারের আমন্ত্রণে সফররত বাংলাদেশি প্রতিনিধি দল আগামী ৯ জুলাই পর্যন্ত ইরানে অবস্থান করবে।

উল্লেখ্য, জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এস এম খালিদুজ্জামান।

প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা।


আরটিভি/জেএমএ