images

জাতীয় / দেশজুড়ে

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী 

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ১২:৩৪ এএম

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রাপ্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিআইএল) কারখানা পরিদর্শন করেছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কারখানাটি পরিদর্শন করেন তিনি। 

কারখানা প্রাঙ্গণে মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অতিরিক্ত সচিব মু. আনোয়ারুল আলম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জাহাজ পুনঃপ্রক্রিয়া, বিরা, বেখা ও বিআইএম) মো. ফিরোজ উদ্দিন এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু সাঈম। 

এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিএসইসি চেয়ারম্যান শিল্পমন্ত্রীকে কারখানার প্রধান উৎপাদন লাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ সরেজমিনে ঘুরিয়ে দেখান এবং প্রগতির সার্বিক উৎপাদন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

শিল্পের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে বিএসইসি চেয়ারম্যান দেশের অটোমোবাইল খাতের বর্তমান বাজার পরিস্থিতি তুলে ধরেন। 

একইসঙ্গে, সময়ের চাহিদার সাথে সংগতি রেখে প্রগতির কারখানাকে আধুনিকায়ন করা এবং পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি (EV) সংযোজন প্রকল্প চালুর প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা মন্ত্রীর কাছে উপস্থাপন করেন।

কারখানার উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যবেক্ষণ করে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের অটোমোবাইল শিল্পের পথিকৃৎ হিসেবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গৌরবময় ইতিহাস রয়েছে। 

প্রগতিকে একটি যুগোপযোগী ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং ইভি গাড়ি সংযোজনের মতো পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তি চালুর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নীতিগত ও প্রশাসনিকসহ সার্বিক সর্বোচ্চ সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস দেন।

আরও পড়ুন
15151515

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের তাগিদ

পরিদর্শন শেষে মন্ত্রী কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সবাইকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আরটিভি/এসএস