images

জাতীয় / দেশজুড়ে

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৮:৩৯ এএম

প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি পরিবেশ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংগঠনিক একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

সোমবার (১৩ জুলাই) সকালে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই যাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-

  • গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে যোগদান।
  • বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতে যোগদান।
  • বরিশাল সিটি করপোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে যোগদান।
  • বরিশাল শিল্পকলা একাডেমি-তে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান।
আরও পড়ুন
Web-Image---Copy

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা

এসব কর্মসূচির পাশাপাশি বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ শেষে এদিন সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরটিভি/এমএম