সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৫:২৪ পিএম
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে এবং শুধু রোপণ করলেই হবে না, বৃক্ষের যত্নও নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। তবে শুধু রোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে।
চট্টগ্রাম অঞ্চলে অনেক বৃষ্টি হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, এর আগে আবার দীর্ঘদিন হয়নি। এই কমবেশি হওয়ার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। আগে অনেক শীত পড়ত, এখন তেমন শীত পড়ে না।
এদিন ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা হন প্রধানমন্ত্রী। পথে পথে সব স্তরের মানুষের উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হন তিনি।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর। এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে গিয়েছিলেন তারেক রহমান। বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই দিন দুপুরে বরিশাল নগরের বান্দরোডের বেলসপার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বক্তব্য দেন তিনি।
আরটিভি/ এসকেডি