images

জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৫:৩০ পিএম

সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী (৭৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার (১৩ জুলাই) ভোর সোয়া চারটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, ক্যানসারে আক্রান্ত ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। তিন মাস ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ ভোরে তার মৃত্যু হয়েছে। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

আরও পড়ুন
gulshan

টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি

নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুর বিষয়টি তার ভাতিজা বায়েজিদ আল নাহিয়ান নিশ্চিত করেছেন। তিনি বলেন, নজরুল ইসলাম চৌধুরীর লাশ চট্টগ্রাম নগরের বেভারলি হিল আবাসিক এলাকার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে রাত ১০টায় প্রথম জানাজা হবে। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর চন্দনাইশে পারিবারিক কবরস্থানে নজরুল ইসলাম চৌধুরীর লাশ দাফন করা হবে।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) হয়ে তিনবার সংসদ সদস্য হন নজরুল ইসলাম চৌধুরী। দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহসভাপতি ছিলেন তিনি।

আরটিভি/এমএ