images

জাতীয়

সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১২:০৩ এএম

জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, সংবিধান সংশোধনে যে কমিটি করা হয়েছে তারা কেবল সুপারিশ করবে। সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চীফ হুইপ বলেন, ওয়াকআউট বিরোধী দলের রীতি, তারা এটা করতেই পারে। তবে আমরা মনে করি, তারা আজ যা করেছে, না বুঝেই করেছে। আমার বিশ্বাস তারা বুঝবে। আমরা সবাই মিলেই সংবিধান সংশোধন করবো।

তিনি বলেন, বিরোধীদলকে বলতে চাই, আলোচনা করতে তাদের জন্য সব সময়ই দরজা খোলা। সংবিধান সংশোধন কমিটিতে তাদের নাম দেয়া মাত্রই যোগ করা হবে।

চিফ হুইপ বলেন,গণভোটের রায় উপেক্ষা করা হয়নি, নিয়ম অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। এতে আন্দোলনের কিছু নাই। আমরা একসাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। নিশ্চয়ই বিরোধী দল এমন কিছু করবে না যাতে অন্য কেউ সুযোগ নেয়।

আরও পড়ুন
Web-Image---Copy

মতপার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়: তারেক রহমান

এদিকে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ও সংসদে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংসদে সংবিধান সংশোধন কমিটি করার সময় ওয়াকআউটের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এদিন ১৭ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটির প্রস্তাবকালে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

আরটিভি/ এসকেডি