images

জাতীয়

এবার পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৭:২৪ পিএম

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি আদেশপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- এসবির অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুর জেলায়, মিশন শেষে পুলিশ সদর দপ্তরের রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ খানকে বাগেরহাটের মোরেলগঞ্জ সার্কেলে, মিশন শেষে পুলিশ সদর দপ্তরের রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেলে, মিশন শেষে পুলিশ সদর দপ্তরের রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দপ্তরে এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার তারিফ তলিফকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

আরও পড়ুন
Minister

শেখ হাসিনার আত্মসমর্পণ ও আ.লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তারা আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ৩০ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

আরটিভি/এসএইচএম