images

জাতীয় / স্বাস্থ্য

‘ডিজিটাল ই-হেলথ সিস্টেম’ গড়ে তোলার কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৬:৩৭ এএম

জলবায়ু-সহনশীল ‘ডিজিটাল ই-হেলথ সিস্টেম' গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বুধবার (১৫ জুলাই) পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘প্রকৃতি ও স্বাস্থ্য: জলবায়ু-সহনশীল জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ডিজিটাল স্বাস্থ্য খাতের ঘাটতি পূরণে সরকারের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সমন্বয় করে একটি জলবায়ু-সহনশীল ‘ডিজিটাল ই-হেলথ সিস্টেম’ গড়ে তোলার কাজ চলছে। 

ড. এম এ মুহিত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৩০ সালের মধ্যে বছরে প্রায় ৩৪ হাজার কোটি টাকা অর্থনৈতিক ক্ষতির ঝুঁকিতে রয়েছে দেশ। এই বিশাল আর্থিক ও স্বাস্থ্যঝুঁকি কমাতে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই পাইলট প্রকল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় দেশব্যাপী আরও বড় প্রকল্প গ্রহণ করবে।

আরও পড়ুন
20

গুলিস্তানে বিস্ফোরণে দগ্ধদের দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

বন্যাদুর্গত ও দুর্গম চর অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি ব্যতিক্রমী ও বাস্তবমুখী প্রস্তাব তুলে ধরে এম এ মুহিত বলেন, দুর্গম চরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কেবল মোবাইল ভ্যান নয়, ‘বোট বেসড’ বা নৌকা-ভিত্তিক ভ্রাম্যমাণ হাসপাতাল ব্যবস্থা চালু করা প্রয়োজন।

নদীভাঙন ও চর অঞ্চলের মানুষের স্থায়ী ভাগ্যোন্নয়নের জন্য সংসদে ‘চর উন্নয়ন ফাউন্ডেশন’ গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

আরটিভি/টিআর