images

জাতীয়

সরকার দুর্গত মানুষের পাশে আছে: ত্রাণমন্ত্রী 

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৬:৪৮ এএম

সরকার দুর্গত মানুষের পাশে আছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

বুধবার (১৫ জুলাই) বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ভরাখালী এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তিনি বল্বরন, ন্যায় অনেকের বাড়ি ঘর ভেঙ্গে গেছে। আমরা সেগুলো পুনঃনির্মাণ করে দিতে চাই।

আরও পড়ুন
26

‘ডিজিটাল ই-হেলথ সিস্টেম’ গড়ে তোলার কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মন্ত্রী বলেন, যেসকল কৃষকের বীজ নষ্ট হয়ে গেছে, তাদেরকে বীজ ও চারা দিয়ে আমরা সহযোগিতা করব। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আমরা মেরামতের চেষ্টা করব। 

এ সময় মন্ত্রী বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান।

আরটিভি/টিআর