images

জাতীয় / অর্থনীতি

আম ব্যবসায়ীদের জন্য আজও খোলা থাকবে যেসব ব্যাংক

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১২:০৯ পিএম

চলতি আম মৌসুমে ব্যবসায়ী, আড়তদার ও চাষিদের লেনদেন সহজ করতে রাজশাহী বিভাগের চার জেলার আমবাজার এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা প্রতি শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) থেকে সীমিত পরিসরে এসব শাখা ও উপশাখায় ব্যাংকিং সেবা চালু রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা, নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আমবাজারসংলগ্ন তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা এ সুবিধার আওতায় থাকবে।

আরও পড়ুন
Web-Image

১৮ জুলাই, ফারহান ফাইয়াজ: যে স্বপ্ন থেমে গেল জুলাইয়ের বুলেটে

আম ব্যবসার মৌসুমে নগদ অর্থের সরবরাহ ও জমা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণের ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে এসব ব্যাংক শাখা খোলা থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।


আরটিভি/জেএমএ