images

জাতীয়

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের লোগো, স্লোগান ও থিম সং আহ্বান

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০২:৫৯ পিএম

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে। 

সোমবার (২০ জুলাই) মাউশি অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে তাদের তৈরি লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে hpmgoldcup@gmail.com-এ ই-মেইলে পাঠাতে হবে। এই প্রতিযোগিতার বিজয়ীদের স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কৃত করবেন।

আরও পড়ুন
Web-Image

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস

অংশগ্রহণের নির্দেশনাবলী দিয়ে আদেশে বলা হয়, প্রতিযোগিতার লোগো অবশ্যই পিএনজি, জেপিজি অথবা জেপিইজি ফরমেটে পাঠাতে হবে। রিলস তৈরির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা সম্পর্কিত হতে হবে। তৈরিকৃত রিলসের লিংক ই-মেইলে পাঠাতে হবে। 

থিম সং ওয়ার্ড ও পিডিএফ ফরমেটে এবং মাসকট ও স্লোগান তৈরি করে উল্লেখিত ই-মেইলে পাঠাতে হবে। সকল তথ্য পাঠানোর সময় অবশ্যই একটি সচল মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে।

আদেশে আরও বলা হয়, যারা ইতোপূর্বে লোগো, রিলস ও থিম সং পাঠিয়েছেন, তাদের নতুন করে আর পাঠানোর প্রয়োজন নেই।

আরটিভি/এমএম