images

জাতীয়

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে: বিদ্যুৎমন্ত্রী

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৫:৫৯ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।

সোমবার (২০ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত উন্নয়ন কণ্ঠস্বর শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের খরচও বেড়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

আরও পড়ুন
Web-Image

বিজিবিকে আরও শক্তিশালী করতে জনবল-প্রযুক্তি-অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরো বলেন, আগের সরকার সমুদ্রসীমা অর্জনের সাফল্য পেলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান ও আহরণে কার্যকর অগ্রগতি নিশ্চিত করতে পারেনি। অথচ এ খাতে প্রতিবেশী কয়েকটি দেশ অনেক এগিয়ে গেছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে উন্নয়ন সহযোগীদের আরও বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। একইসঙ্গে ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার উৎসাহিত করতে চলতি বাজেটে ট্যাক্স শিথিল রাখার ব্যবস্থা করা হয়েছে।

আরটিভি/ এসকেডি