বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০২:২৭ এএম
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় স্বশস্ত্র বাহিনীকে যুক্ত করতে চায় ইসি। মঙ্গলবার (২১ জুলাই) ইসির ১২তম কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ঋণখেলাপী ও বন্ধকদাতার বিষয়ে কঠোর হওয়াসহ দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না রাখতেও সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আচরণবিধি চূড়ান্ত করবে ইসি।
তিনি আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ধরেই কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।
এদিন বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জটিলতা বিবেচনায় বেশকিছু সুপারিশ উঠে আসে।
আরটিভি/এমএম