images

জাতীয়

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৫:৪৫ পিএম

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 

বুধবার (২২ জুলাই) সকালে আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ফিলিপাইনের ম্যানিলায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
unr

জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি রবিউল আলম

বৈঠকে চীন-বাংলাদেশের অভিন্ন ভবিষ্যৎভিত্তিক কমিউনিটি গঠনের লক্ষ্যে দুই দেশের সার্বিক সহযোগিতামূলক কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বিনিয়োগ, জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন দুই মন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম