images

জাতীয়

বন্যা ও ভূমিধস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে চীন

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১০:৩৮ পিএম

বাংলাদেশে বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়ে যাবে তার দেশ। পাশাপাশি নদী ব্যবস্থাপনায় দুই দেশ একসঙ্গে কাজ করলে বন্যাজনিত ক্ষয়ক্ষতির পরিমাণও কমিয়ে আনা সম্ভব হবে।

এ সময় বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীন।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে চীনা দূতাবাসের পক্ষ থেকে এ মানবিক সহায়তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত। দুই দেশের রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে এটি মানবিক অংশীদারিত্বের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি। 

আরও পড়ুন
KHHLL

চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ড. খলিলের বৈঠক

চীনা রাষ্ট্রদূত বলেন, যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে তাদের সহায়তা করেছে চীন। এছাড়া দূর্যোগ মোকাবিলায় সবসময় আর্থিক ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখবে বেইজিং।

চীনের রাষ্ট্রদূত আরও বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা ও উদ্ধার তৎপরতা জোরদারে চীন বাংলাদেশের সেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেবে। সব সময়ে বাংলাদেশের সাথে থাকবে চীন। এদেশের জনগণের স্বার্থ উন্নয়নে কাজ আমরা কাজ করতে চাই। বন্যা ও ভূমিধসের মত র্দূযোগ পরিস্থিতিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে।

আরটিভি/এমএম