শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৪:৩৮ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। আজ বিকেলে স্পিকারের কাছে তার পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
এদিকে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে কথা বলবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগেই পদত্যাগ পত্র স্পিকারের কাছে পাঠিয়ে দিয়েছেন মো. সাহাবুদ্দিন। ফলে সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি ইস্যুতেও কথা বলবেন স্পিকার।
প্রসঙ্গত, চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার ফেরার জন্য ফিরতি টিকিট কাটা ছিল।
কিন্তু এর মধ্যেই বুধবার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক ফেইসবুক পোস্ট ঘিরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হয়।
আরটিভি/এসআর