শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৬:০৩ পিএম
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন এবং স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগের পর তিনি বঙ্গভবন ছেড়ে কোথায় উঠবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব ছাড়ার পর বিদায়ী রাষ্ট্রপতি রাজধানীর গুলশানে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবনে উঠবেন। একই সঙ্গে উন্নত চিকিৎসা ও বিশ্রামের প্রয়োজনে তার বিদেশে যাওয়ার প্রস্তুতিও রয়েছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বঙ্গভবনের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দায়িত্ব ছাড়ার বিষয়টি নীতিগতভাবে আগেই নির্ধারিত ছিল। সম্প্রতি তার মনোনীত কয়েকজন কর্মকর্তা বঙ্গভবন থেকে ব্যক্তিগত মালামাল গুছিয়ে নেওয়ার কাজ শুরু করেন। চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছাড়ার বিষয়ে প্রস্তুত থাকার মৌখিক নির্দেশনাও ছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন।
আরটিভি/এআর