images

জাতীয়

যেসব এলাকায় আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৮:১৮ এএম

জরুরি উন্নয়নমূলক কাজের কারণে আজ গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

শুক্রবার (২৪ জুলাই) রাতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১ কেভি ফিডারটি দীর্ঘ হওয়া এবং অতিরিক্ত লোডের কারণে সেটিকে বিভক্ত করা হচ্ছে। একইসঙ্গে লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সেখানে আরও দুটি নতুন ফিডার নির্মাণ করা হবে।

এ কাজের জন্য শনিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিলের আশপাশের এলাকা, মিছারবাগ বটতলার আশপাশের এলাকা, মাদরাসা বাজারের আশপাশের এলাকা, শাকিল সিনথিয়া রোড, মনটেক্সের আশপাশের এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুলের আশপাশের এলাকা, খানকা শরিফের আশপাশের এলাকা, রওশন মার্কেট এলাকা, হাকের নাল এবং নয়াপাড়ার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন
18

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র করতে মাস্টারপ্ল্যান হচ্ছে: অর্থমন্ত্রী

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কাশিমপুর জোনাল অফিস। একইসঙ্গে সাময়িক এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আরটিভি/আইএম