শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৪:৪২ পিএম
বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মো. মামুন হাসান।
বৃহস্পতিবার (২৩ ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ জুট কর্পোরেশন (রিপিল) অ্যাক্ট, ১৯৯৩-এর ধারা ৫ অনুযায়ী মো. মামুন হাসানকে বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
আরটিভি/টিআর