শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৬:৪৪ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়।
এ সময় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আরটিভি/এমএ