images

জাতীয়

এফএসআরইউ মেরামতে দেশি-বিদেশি টেকনিক্যাল টিম কাজ করছে: পেট্রোবাংলা 

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৬:৪৮ পিএম

কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত করে দ্রুত চালু করতে দেশি-বিদেশি টেকনিক্যাল টিম নিরলস কাজ করছে। যত দ্রুত সম্ভব মেরামত কার্যক্রম সম্পন্ন করে টার্মিনালটি পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (২৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

আরও পড়ুন
08

দেশে গ্যাস সংকট, বিপাকে সিএনজিচালকরা

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে দেখা দেওয়া কারিগরি ত্রুটি মেরামত করে চালু করার জন্য দেশি ও বিদেশি টেকনিক্যাল টিম নিরলস কাজ করছে। যত দ্রুত সম্ভব এ কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। এ বিষয়ে কোনো নতুন আপডেট পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এফএসআরইউতে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে এলএনজি সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। বাসাবাড়ি, শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহে ভোগান্তি দেখা দিয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য সম্মানিত গ্যাস গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

আরটিভি/এমএ