শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০:১৩ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার স্তূপে আগুন লাগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমানবন্দর ফায়ার স্টেশন এর ২টি ইউনিট।
শনিবার (২৫ জুলাই) রাত ৮ থেকে ৯ টার মধ্যে এ অগ্নিকাণ্ডটি ঘটে।
ফায়ার স্টেশন জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নং গেইট সংলগ্ন ময়লার স্তুপে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পৌছায়।
ফায়ার স্টেশন আরও জানায়, কোন হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
আরটিভি/ এসকেডি